IQNA

মুসলিম বিশ্বের মানবাধিকার বিষয়ক বিশেষজ্ঞরা গতকাল জেদ্দায় মিলিত হয়েছেন

22:47 - October 25, 2010
সংবাদ: 2019654
রাজনৈতিক ও সামাজিক বিভাগ: জেদ্দায় অবস্থিত ইসলামি সম্মেলন সংস্থার অধিদপ্তরে আজ মুসলিম বিশ্বের বিভিন্ন দেশ হতে আগত মানবাধিকার বিষয়ক বিশেষজ্ঞরা গাজার অবরোধ সমাপ্ত করার বিষয়টি আলোচনা ও পর্যালোচনার উদ্দেশ্য মিলিত হয়েছেন।
OIC এর ওয়েব সাইটের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ সভায় মালয়েশিয়া, তুরস্ক, ফিলিস্তিন, সেনেগাল এবং সৌদি আরবের মানবাধিকার বিষয়ক বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। তারা এ সভায় গাজা অবরোধ ভাঙ্গার বিষয়ে আলোচনা ও মতবিনিময় করেন।
এ সভা ইসলামি সম্মেলন সংস্থার মহাসচিব আকমালুদ্দীন এহসান উগলু’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। গত বছর ইসলামি সম্মেলন সংস্থার নির্বাহি পরিষদের জরুরী সভায় গৃহীত সিদ্ধান্তের ভিত্তিতে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
মানবাধিকার বিষয়ক বিশেষজ্ঞদের এ দলটি গাজা অভিমুখী ত্রাণবাহী জাহাজে হামলার বিষয়টি উপরেও আলোচনা ও পর্যালোচনা করেন।#681131
captcha