সিরিয় দৈনিক তাশরিনের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: দু’দিন ব্যাপী আয়োজিত এ সম্মেলন গতকাল স্থানীয় সময় দুপুর ১২টার সময় সিরিয়ার ওয়াকফ মন্ত্রণালয়ের উদ্যোগে আরবি ও ইসলামি দেশ সমূহের প্রতিনিধি দলের উপস্থিতিতে দামেস্কের ‘উমাভিইন’ মিলনায়তনে শুরু হয়েছে।
এ সম্মেলনে সিরিয় চিন্তাবিদ মুহাম্মাদ সাঈদ রামাজান আল বুতী, তুরস্কের ধর্ম বিষয়ক সংস্থার উপপ্রধান আকেফ আইডান, মিসরের মুফতি আলী জুমআ, লেবাননের হিজবুল্লাহ বাহিনী প্রধান নাঈম কাসেম, দামেস্কে অবস্থানরত ইরানের রাষ্ট্রদূত হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন সাইয়্যেদ আহমাদ মুসাভী, ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের কার্যালয় প্রধান খালেদ মাশআল, সিরিয় মুফতি আহমাদ বাদরুদ্দীন হাসুন এবং মিসরের ওয়াকফ মন্ত্রী মুহাম্মাদ আব্দুস সাত্তার আস সাইয়্যেদ উপস্থিত ছিলেন।
বর্তমান বিশ্বের রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থার বিশ্লেষণ, সমাজে নিরাপত্তার ক্ষেত্রে আলেমবর্গের বক্তব্যের গুরুত্ব, সঠিক ইসলামি বক্তৃতার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, মুসলিম উম্মাহর ঐক্যে প্রচার মাধ্যমের ভূমিকা, সাম্প্রদায়িক একগুয়েমী এবং এর প্রভাব ইত্যাদি বিষয় উক্ত সম্মেলনে পর্যালোচিত হয়েছে।#681341