কুয়েতি দৈনিক আর রা’য়াহ’র বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: কুয়েতের ‘আদর্শ মাতা’ সংস্থার সভাপতি ফারিহা আল আহমাদ এ সম্পর্কে জানিয়েছেন যে, উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠান কুয়েতের বড় মসজিদে কিছু সংখ্যক হাফেজ ও বিকলাঙ্গদের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে।
তিনি বলেন: এ অনুষ্ঠানে পবিত্র রমজান মাসে অনুষ্ঠিত ‘আদর্শ মাতা’ শীর্ষক প্রতিযোগিতায় বিজয়ীদেরকে পুরস্কৃত করা হবে।
ফারিহা আল আহমাদ, উক্ত প্রতিযোগিতা আয়োজনের সহযোগিতার জন্য কুয়েতের ওয়াকফ ও ধর্মমন্ত্রণালয়ের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে বলেন: কুয়েতের ওয়াকফ মন্ত্রণালয় ‘আদর্শ মাতা’ সংস্থার সকল ধর্মীয়, কোরআনিক কর্মসূচীতে সহযোগিতা করে থাকে এবং এ সকল কর্মসূচী ও প্রতিযোগিতাসমূহ বাস্তবায়নে কার্যকরী ভূমিকা রাখে।#684498