IQNA

বর্ণবাদী বৈষম্যতা ও দারিদ্রতার প্রতিবাদে জামায়াতে ইসলামীর মিছিল

7:32 - November 06, 2010
সংবাদ: 2025915
রাজনৈতিক ও সামাজিক বিভাগ: জামায়াতের ইসলামী ভারত, এদেশে দারিদ্রতা, বর্ণবাদী বৈষম্যতা এবং অবিচারের বিরুদ্ধে আগামী ৭ই অক্টোবর এক মিছিলের আয়োজন করেছে।
Dubya bulteni এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: জামায়াতে ইসলামি ভারত আগামী রবিবার নয়া দিল্লীতে ‘দারিদ্রতা, অবিচার ও বর্ণবাদী বৈষম্যতা হতে দেশকে বাঁচাও’ শীর্ষক শিরোনামে একটি মিছিলের আয়োজন করেছে।
ভারতের ইসলামি এ দলটির বরাত দিয়ে জানা গেছে যে, সরকারের অর্থনৈতিক নীতি এবং দাস প্রতার নতুন অধ্যায়ের সূচনার নিন্দা জানানোর উদ্দেশ্যে উক্ত মিছিল আয়োজিত হচ্ছে।
জামায়াতে ইসলামি ভারতের আমীর মাওলানা সাইয়্যেদ জালালুদ্দীন উমারী, ভারতের ওলামা পরিষদের প্রধান মাওলানা আরশাদ মাদানী, বিশিষ্ট সাংবাদিক আকবার যাফার ইসলাম খান প্রমূখ এ মিছিলে অংশগ্রহণ করবেন।#688958
captcha