IQNA

কাযভীন প্রদেশের সকল আদালতে তালাক সংক্রান্ত কোন রায় দেয়া হবে না

18:38 - November 08, 2010
সংবাদ: 2028057
সামাজিক ও রাজনৈতিক বিভাগ: ইরানের কাযভীন প্রদেশের প্রধান বিচারক এক নির্দেশবাণীতে জাতীয় বিবাহ দিবসে তালাক সংক্রান্ত সকল প্রকার রায় দানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। জিলহজ্জ মাসের প্রথম তারিখ হযরত ফাতেমা যাহরা (আ.) ও হযরত আলী (আ.) এর পবিত্র বিবাহ বার্ষিকী এবং এ দিবসের স্মরণে ১লা জিলহজ্জকে ইরানে জাতীয় বিবাহ দিবস হিসেবে পালিত হয়।
কাযভীন প্রদেশের প্রধান আদালতের জনসংযোগের বিভাগের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: ১লা জিলহজ্জ হযরত ফাতেমা যাহরা (আ.) ও হযরত আলী (আ.) এর পবিত্র বিবাহ বার্ষিকী। এ দিবস ইরানে বিবাহ দিবস হিসেবে পালিত হয়। আর তাই এ দিনে কাযভিন প্রদেশের প্রধান বিচারক এক নির্দেশবাণীতে তালাক সংক্রান্ত সকল প্রকার রায় প্রদাণের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন।
উল্লেখ্য যে, কাযভীন প্রদেশের প্রধান বিচারক এ দিবস উপলক্ষে বেশ কয়েকটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
আজ সোমবার ১লা জিলহজ্জ হযরত ফাতেমা যাহরা (আ.) ও হযরত আলী (আ.) এর পবিত্র বিবাহ বার্ষিকী। এ দিনটি ইরানের জাতীয় বিবাহ দিবস হিসেবে নামকরণ করা হয়েছে এবং এ বছর এ দিবসকে তালাকহীন দিবস হিসেবেও নামকরণ করা হয়েছে।#690186
captcha