মুহিত ওয়েব সাইটের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: ইউরোপ ইসলামি বিশ্ববিদ্যালয়ের প্রধান ড. সুফিয়ান সুরী, পবিত্র মক্কা নগরীতে অবস্থিত বিশ্ব ইসলামি সংস্থার মহাসচিব আব্দুল্লাহ বিন আব্দুল মুহসেন তুরকী’র সাথে সাক্ষাতকালে এ কথা উল্লেখ করে বলেন: এ সম্মেলন বিভিন্ন ধর্মের প্রতিনিধিবৃন্দের অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে। উক্ত সম্মেলনে বিভিন্ন ধর্ম বিষয়ক সংলাপ সংক্রান্ত বিষয়াদি আলোচিত হবে।
তিনি আরো বলেন: হল্যান্ডের রটারডাম শহরে অবস্থিত বর্তমানে ইউরোপ ইসলামি বিশ্ববিদ্যালয়ে ১৪০ জন ছাত্র-ছাত্রী অধ্যয়ন করছে।
অপরদিকে বিশ্ব ইসলামি সংস্থার মহাসচিব এ সাক্ষাত অনুষ্ঠানে শিক্ষা, ইসলামি সংস্কৃতির প্রচারসহ অন্যান্য বিষয়ে ইউরোপ ইসলামি বিশ্ববিদ্যালয়ের সাথে সহযোগিতার জন্য প্রস্তুত রয়েছে বলে জানান।#690167