IQNA

ফ্রান্সে আগামী ১৬ই নভেম্বর পবিত্র ঈদুল আযহা পালিত হবে

18:37 - November 08, 2010
সংবাদ: 2028063
রাজনৈতিক ও সামাজিক বিভাগ: ফ্রান্সের মুসলিম পরিষদ (CFCM) গত ৬ই নভেম্বর এক বিবৃতিতে উল্লেখ করেছে যে, আগামী ১৬ই নভেম্বর রোজ মঙ্গলবার এ দেশে পবিত্র ঈদুল আযহা পালিত হবে।
MAP ওয়েব সাইটের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: ফ্রান্স মুসলিম পরিষদ এ বিবৃতিতে এ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে এদেশের সকল মুসলমানদের প্রতি মোবারকবাদ জ্ঞাপন করে উল্লেখ করে এ পবিত্র ঈদকে মুসলমানদের ঐক্য ও সংহতিকে মজবুত করার জন্য মোক্ষম ফুরসত হিসেবে অভিহিত করেছে।
ফ্রান্স মুসলিম পরিষদের এ বিবৃতির অপর অংশে উল্লিখিত হয়েছে যে, কোরবানীর পশু শরিয়ত সম্মত উপায়ে ফ্রান্স সরকারের পক্ষ থেকে নির্ধারিত স্থানে জবাই করতে হবে। এ ক্ষেত্রে জবাই সংক্রান্ত আহকাম মানা আবশ্যক।#690145
captcha