IQNA

আল মোস্তাফা বিশ্ববিদ্যালয়ের মাশহাদ শাখায় হাদীস ভিত্তিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

23:07 - November 14, 2010
সংবাদ: 2032049
সাংস্কৃতিক বিভাগ: আল মোস্তফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের হাদীস বিষয়ক প্রতিযোগিতা এ বিশ্ববিদ্যালয়ের মাশহাদ শাখায় ছাত্রীদের অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। গত ১২ই নভেম্বর শুক্রবারে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় পবিত্র কোম ও ইসফাহানের ছাত্রীরা অংশগ্রহণ করে।
ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: গত শুক্রবার আল মোস্তফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের মাশহাদ শাখায় আয়োজিত বিশেষ হাদীস বিষয়ক প্রতিযোগিতায় কোম ও ইসফাহানের ছাত্রীরা প্রতিদ্বন্দিতা করেছে।
এ প্রতিযোগিতা পাকিস্তান, ভারত, ইরাক, আফগানিস্তান ও তাজিকিস্তানসহ বিশ্বের অন্যান্য দেশের প্রায় ৩০০ প্রতিদ্বন্দিদের অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
এ প্রতিযোগিতা সর্বমোট ৮টি বিভাগে অনুষ্ঠিত হয়। দোয়ায়ে কোমাইল মুখস্থ করণ, মাকারেমুল আখলাক দোয়ার ব্যাখ্যা, আয়াতুল্লাহ মাকারেম শিরাজী রচিত ‘পায়ামে আমিরুল মু’মিনীন (আ.)’ গ্রন্থ, উস্তাদ মুহাদ্দেসী রচিত ফারহাঙ্গে যেয়ারত গ্রন্থ, উসুলে কাফী হতে নির্বাচিত অংশ, উস্তাদ মাসউদী রচিত রেভিশে ফাহমে হাদীস গ্রন্থ এবং নাসিরী রচিত আশনায়ী বা উলুমে হাদীস গ্রন্থ ভিত্তিক অনুষ্ঠিত হয়েছে।
এ প্রতিযোগিতা শুক্রবার সকাল ১০টায় শুরু হয়ে বিকেল ৫টায় সমাপ্ত হয়।#694248
captcha