Ic-el এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: উক্ত সভা ব্রিটিশ ইসলামি কেন্দ্রের উদ্যোগে এবং মাজমায়ে ইসলামিয়ে আহলে বাইত (আ.) সংস্থা ও লন্ডনের বানি হাশিম সংস্থার সহযোগিতায় স্থানীয় সময় বিকাল ৪:১৫ হতে সন্ধ্যা ৭টা নাগাদ অনুষ্ঠিত হয়েছে।
এ সম্মেলনে ব্রিটিশ ইসলামি কেন্দ্রের প্রধান হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন মোয়েজ্জী গাদীরের ঐতিহাসিক ঘটনার উপর আলোকপাত করে বক্তব্য রাখেন।
এছাড়া বেলায়েতের ক্ষেত্রে হযরত ফাতেমা যাহরা (সা. আ.) এর ভূমিকার উপর রেবেকা মোস্তারতান, মুসলিম উম্মাহ’র জন্য ইমামতের প্রয়োজনীয়তার উপর আইয়ুব রাশেদ, গাদীরের শিক্ষা শীর্ষক বিষয়ের উপর মুহাম্মাদ জাকারিয়া বক্তব্য রাখেন।
উল্লেখ্য গত ২৫শে নভেম্বরও এ পবিত্র দিবস উপলক্ষে আহলে বাইত (আ.) এর উল্লেখযোগ্য সংখ্যক ভক্তদের উপস্থিতিতে এ কেন্দ্রে এক আনন্দ মাহফিলের আয়োজন করা হয় এবং কোরআন তেলাওয়াত, বক্তব্য, কবিতা ও ইসলামি গজল পরিবেশনের মাধ্যমে উক্ত মাহফিল সমাপ্ত হয়।#702107