IQNA

সংযুক্ত আরব আমিরাতে সারাদেশ ব্যাপী ৭ম হেফজ প্রতিযোগিতা আয়োজিত হবে

7:20 - December 04, 2010
সংবাদ: 2041399
কোরআন বিষয়ক কার্যক্রম বিভাগ: সংযুক্ত আরব আমিরাতে ৭ম হেফজে কোরআন প্রতিযোগিতা সারাদেশ ব্যাপী দুবাইয়ের কোরআন বিষয়ক আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আগামিকাল হতে শুরু হতে যাচ্ছে।
আরব আমিরাতে প্রকাশিত দৈনিক Khaleej Times এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্ত সংস্থা ইকনার রিপোর্ট: সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন স্থান হতে আগত হাফজেগণ, ছেলে ও মেয়ে দু’টি বিভাগে বয়স ভিত্তিক বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে এ প্রতিযোগিতায় প্রতদ্বন্দিতা করবে।
ছেলে ও মেয়েদের প্রতিযোগিতা আগামী রবিবার ও সোমবার (৫ ও ৬ই ডিসেম্বর) দুবাইয়ের আল কুসাইস অঞ্চলে অবস্থিত আন্তর্জাতিক কোরআন ইনস্টিটিউটের কেন্দ্রিয় কার্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
দুবাইয়ে আয়োজিত এ প্রতিযোগিতা আয়োজনকারী পরিষদের কর্মকর্তা আহমাদ সাকার আস সুওয়াইদী এ সম্পর্কে জানিয়েছেন: এ প্রতিযোগিতায় বিজয়ীদেরকে মূল্যবান পুরস্কার দেয়া হবে এবং প্রথম হতে ১০ম স্থান অধিকারীগণ -যদি তারা মোট নম্বরের মধ্যে হতে ৭০ ভাগ নম্বর সংগ্রহে সক্ষম হয় তবে- প্রত্যেকে ২০ হাজার ইউ, এ, ই, দিরহাম প্রদান করা হবে।
প্রতিযোগিতা আয়োজনকারী কমিটির প্রধান এবং দুবাইয়ের আমিরের সাংস্কৃতিক উপদেষ্টা ইবরাহিম মুহাম্মাদ বু মালহা বলেছেন: পবিত্র কোরআনের ও এ ঐশী গ্রন্থ হেফজের প্রতি যুবকদের আগ্রহ বৃদ্ধির লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে।#703526
captcha