IQNA

‘রোয়ান’ মসজিদে হামলার নিন্দা জানিয়েছে ফ্রান্সের মুসলিম পরিষদ

20:11 - December 08, 2010
সংবাদ: 2044822
আন্তর্জাতিক বিভাগ: ফ্রান্সের মুসলিম পরিষদ গত ৭ই ডিসেম্বর এক বিবৃতিতে ‘রোয়ান’ শহরের মসজিদে হামলার নিন্দা জানিয়েছে।
Leprogres ওয়েব সাইটের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: ফ্রান্সের মুসলিম পরিষদের উক্ত বিবৃতিতে ফ্রান্সের বিভিন্ন শহরে ইসলাম বিরোধী ও বর্ণবাদী পদক্ষেপ এবং ইসলামি ও মুসলমানদের উপাসনাকেন্দ্রসমূহে অজ্ঞাত ব্যক্তিদের হামলা বৃদ্ধি পাওয়ার ব্যাপারে তীব্র উদ্বিগ্নতা প্রকাশ করে এ সকল হামলা রোধে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
এ বিবৃতির অপর অংশে বলা হয়েছে: এ ধরণের পদক্ষেপ শহরবাসীর মনে অবিশ্বাসকে বৃদ্ধি করা বৈ কোন সুফল বয়ে আনবে না। আর এ সকল অমানবিক কর্ম বিভিন্ন ধর্মের মাঝে বিচ্ছিন্নতা সৃষ্টি ছাড়া অন্য কোন উদ্দেশ্যে করা হয় না।
এ বিবৃতিতে মুসলমানদের উদ্দেশ্যে বলা হয়েছে যে, এদেশের মুসলমানদের উচিত এ ধরণের উস্কানীমূলক আচরণের বিরুদ্ধে ধৈর্য্য ধারণ করা।
উল্লেখ্য যে, অজ্ঞাত ব্যক্তিরা গত রবিবার রাতে ‘রোয়ান’ শহরের মসজিদের কাঁচগুলোকে ভেঙ্গে দিয়ে বর্ণবাদী ও ইসলাম বিরোধী বিভিন্ন শ্লোগান লিখেছে।#708251
captcha