Femme-musulmane ওয়েব সাইটের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ অনুষ্ঠানটি সুইজারল্যাণ্ডের মুসলিম নারী পরিষদের উদ্যোগে এবং এদেশের ইসলামি সাংস্কৃতিক পরিষদের সহযোগিতায়, এদেশের বিভিন্ন শহরে বসবাসরত ফরাসী, জার্মান ও ইতালীয় ভাষাভাষীদেরকে পরস্পরের মাঝে পরিচিত করার উদ্দেশ্যে আয়োজিত হবে।
বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে আয়োজিত এ সাক্ষাত অনুষ্ঠানে অংশগ্রহণে ইচ্ছুকগণ আগামী ১লা ফেব্রুয়ারী নাগাদ নাম নিবন্ধন করতে পারবেন।
উল্লেখ্য যে, এ সাক্ষাত অনুষ্ঠান চলাকালীন সময়ে একটি গ্রন্থ ও ইসলামি সাংস্কৃতিক মেলা এবং একটি সম্মেলনের আয়োজন করা হয়েছে।#709160