Park 51 ওয়েব সাইটের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: সকল ইসলামি মাযহাবের অনুসারীসহ অন্যান্য ধর্মের অনুসারীরাও এ সকল শোক মজলিশে উপস্থিত হয়ে ইমাম হুসাইন (আ.) এর জীবনী ও কারবালায় তাঁর সংগ্রামের শিক্ষা সম্পর্কে পরিচিতি লাভ করতে পারবেন।
উক্ত মজলিশসমূহে আশুরার ঘটনা হতে গৃহীত শিক্ষা যেমন: ঈমান, আধ্যাত্মিকতা, আশা, দৃঢ়তা ও সামাজিক ন্যায়নীতির গুরুত্বের উপর আলোকপাত করে বক্তব্য প্রদান করা হচ্ছে।
বিশিষ্ট গবেষক ও লেখক ড. সাইয়্যেদ মাসুম উবাইদী উক্ত শোক মজলিশসমূহে বক্তব্য রাখছেন।
উল্লেখ্য যে, এ শোক মজলিশ ১০ রজনী যাবত প্রতিদিন সন্ধ্যা ৬:৩০ মিনিট হতে রাত ৮:৩০ মিনিট নাগাদ অনুষ্ঠিত হবে।#708417