IQNA

ব্রিটেনের আহলে বাইত (আ.) সংস্থার ওয়েব সাইটে আশুরার ঘটনা সংশ্লিষ্ট ফাইল রাখা হয়েছে

4:42 - December 16, 2010
সংবাদ: 2048248
আন্তর্জাতিক বিভাগ: ব্রিটেনে অবস্থিত আহলে বাইত (আ.) সংস্থা ইমাম হুসাইন (আ.) প্রদত্ত শিক্ষা প্রসারের নিমিত্তে এ সংস্থার নিজস্ব ওয়েব সাইটের আশুরার ঘটনা উপস্থাপনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
AIMIslam এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: ব্রিটেনে অবস্থিত আহলে বাইত (আ.) সংস্থার নিজস্ব ওয়েব সাইট http://www.aimislam.com -এ ইমাম হুসাইন (আ.) ও আশুরা বিপ্লবের উপর লেখা প্রবন্ধসমূহের ফাইল রাখা হবে। এ সাইটের ইউজারদেরকে উক্ত ফাইল অধ্যায়ন ও তা প্রকাশ ও প্রসারের জন্য এ সংস্থার পক্ষ হতে আহ্বান জানানো হয়েছে।
ইমাম হুসাইন (আ.) স্থান, ইমাম হুসাইন (আ.); ভালবাসা ও আত্মবিসর্জনের প্রতীক, ইমাম হুসাইন (আ.); বিশ্বনেতা ইত্যাদি শিরোনামে বিভিন্ন ফাইল উক্ত সাইটে রাখা হয়েছে।#710932
captcha