IQNA

হল্যান্ডের রাজনৈতিকবিদ ইসলাম বিরোধী বই প্রকাশ করবে

23:29 - January 01, 2011
সংবাদ: 2056934
রাজনৈতিক ও সামাজিক বিভাগ: হল্যান্ড সংসদে উগ্রতাবাদীদলের প্রতিনিধি ও কোরআন অবমাননাকারী ‘ফেতনা’ ফিল্মের নির্মাতা ধৃষ্টতাপূর্ণভাবে ২০১১ সালে একটি ইসলাম বিরোধী বই প্রকাশের খবর দিয়েছে।
তিউনিশিয়া’র gnet ওয়েব সাইটের বরাত দিয়ে জানা গেছে যে, ওয়াইল্ডার্স হল্যান্ডের বিখ্যাত দৈনিক টেলিগ্রাফকে দেয়া এক সাক্ষাতকারে এ কথা উল্লেখ করে বলেছে: এ গ্রন্থ প্রকাশে আমার প্রথম উদ্দেশ্য হচ্ছে বিশ্ব ব্যাপী ইসলামের মোকাবেলা প্রসারের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের গ্রন্থ বাজার এ বই ব্যাপকভাবে বণ্ঠন করা।
হল্যান্ডের ডানপন্থী ফ্রিডম পার্টির চেয়ারম্যান আরো জানিয়েছে যে, আমরা হল্যান্ডে ইসলামের মোকাবেলা করার জন্য অনেক কাজই করতে পারি। কিন্তু আমরা চাই আমাদের কার্যক্রমের প্রভাব আরব ও মুসলিম বিশ্বের উপরেও পড়ুক। এ কারণে বিশ্বব্যাপী এ বিষয়টিকে প্রসারের চেষ্টা চালাবো!
ইসলাম বিরোধী এ প্রতিনিধি’র বক্তব্য অনুযায়ী উক্ত বইটি ২০১১ সালে প্রকাশিত হবে। এতে বিশ্বব্যাপী ইসলামের মোকাবেলার বিভিন্ন পদ্ধতি উল্লেখ করা হয়েছে। সে এ বই প্রকাশের মাধ্যমে ইসলামের মোকাবেলার জন্য ‘ফ্রিডম’ নামের যে দলটি চালু করা হয়েছে সেটাকে শক্তিশালী করার জন্য সহযোগিতা করতে চায়।#721856
captcha