বার্তা সংস্থা ইকনার ভারতীয় ব্রাঞ্চ অফিস হতে প্রেরিত রিপোর্ট: এ সম্মেলন স্থানীয় সময় দুপুর ১২টার সময় লাখনৌ শহরের ভিক্টোরিয়া স্ট্রীটে অবস্থিত শিয়া কলেজে অনুষ্ঠিত হয়েছে।
লাখনৌ শহরে অবস্থিত উর্দু-আরবি-ফার্সী বিশ্ববিদ্যালয়ের প্রধান জনাব আনিস আনসারী’র সভাপতিত্বে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন কানাডার বিশিষ্ট মুসলিম গবেষক সাইয়্যেদ তাকী আবেদী।
এছাড়া ‘হাকিমে উম্মাত’ সংস্থার প্রধান মুজাফ্ফার আহমাদ লারী ও বিশিষ্ট কবি মীর তাকী মীর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ অনুষ্ঠানের অপর বক্তাগণ হলেন: শারেব রাডোলোভি, আনিস আশফাক প্রমূখ।
উল্লেখ্য যে, অনুষ্ঠান শেষে হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ জাওয়াদ ‘হাকিমুল উম্মাত’ নামক মহররম উপলক্ষে প্রকাশিত বিশেষ পত্রিকা প্রকাশের তথ্য দেন।#721617