IQNA

ফ্রান্সের মুসলিম পরিষদ বিশ্বেবাসীকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার প্রতি আহ্বান জানিয়েছে

19:57 - January 03, 2011
সংবাদ: 2058290
আন্তর্জাতিক বিভাগ: ফ্রান্সের মুসলিম পরিষদ (CFCM) গত ১লা জানুয়ারী এক বিবৃতিতে মিসরে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে বিশ্ববাসীকে সন্ত্রাসবাদের মোকাবেলার জন্য ঐক্যবদ্ধ হওয়ার প্রতি আহ্বান জানিয়েছে।
Lecfcm ওয়েব সাইটের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: ফ্রান্সের মুসলিম পরিষদের সভাপতি জনাব মুহাম্মাদ মুসাভী এ বিবৃতিতে মিসরের স্কান্দারিয়া শহরের একটি গীর্জার নিকট সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে এ হামলাকে হিংস্র একটি হামলা বলে আখ্যায়িত করেছেন।
এ বিবৃতিতে বলা হয়েছে: ফ্রান্সের মুসলমানরা উক্ত সন্ত্রাসী হামলায় আন্তরিকভাবে শোকাহত। আমরা সকল বিশ্বের সকল মুক্ত ও সন্ধি সমর্থকদেরকে ঐক্যবদ্ধভাবে অন্যায়-অবিচার ও সন্ত্রাসবাদের মোকাবেলায় রুখে দাঁড়ানোর প্রতি আহ্বান জানাচ্ছি।
জনাব মুসাভী এ বিবৃতির অপর অংশে: উক্ত হামলার শিকার ব্যক্তিদের পরিবার, মিসর সরকার ও এদেশের জনগণের প্রতি সমবেদনা জ্ঞাপন পূর্বক এদেশের জনগণকে ঐক্যবদ্ধ থেকে শত্রুদের চক্রান্তকে ধুলিস্যাত করে দেয়ার জন্য সচেষ্ট হওয়ার প্রতি আহ্বান জানিয়েছে। যে শত্রুরা এ ষড়যন্ত্রের মাধ্যমে মুসলমান ও খ্রিষ্টানদের মাঝে বিভেদ ও বিচ্ছেদের জন্ম দিতে চায়।#722465
captcha