IQNA

বিশ্ববিদ্যালয়ের মুসলিম ছাত্রদের উদ্দেশ্যে আয়োজিত কোরআন প্রতিযোগিতায় থাইল্যান্ডের প্রতিনিধির অংশগ্রহণ

23:27 - January 04, 2011
সংবাদ: 2059062
কোরআন বিষয়ক কার্যক্রম বিভাগ: থাইল্যান্ডে অবস্থিত ইসলামি প্রজাতন্ত্র ইরানের সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে, বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মুসলিম ছাত্রদের উদ্দেশ্যে আয়োজিত ৩য় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় থাইল্যান্ডের প্রতিনিধি অংশ গ্রহণ করবে।
ইসলামি সংস্কৃতি ও যোগাযোগ সংস্থার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: থাইল্যান্ডের দুইজন ক্বারী ও হাফেজ বিশ্ববিদ্যালয়ের মুসলিম ছাত্রদের উদ্দেশ্যে আয়োজিত ৩য় আন্তর্জাতিক প্রতিযোগিতায় –যা মাশহাদে অনুষ্ঠিত হবে- অংশগ্রহণ করবে।
থাইল্যান্ডের ঐ দুই প্রতিনিধি হলেন; হাফেজ পুং সাতুর্ন মানী উন্ড এবং হাফেজ মুহাম্মাদ ভে দুলা।
উল্লেখ্য আন্তর্জাতিক এ কোরআন প্রতিযোগিতা আগামী ৯ই জানুয়ারী হতে ১১ই জানুয়ারী নাগাদ ইরানের মাশহাদ নগরীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে।#723145
captcha