IQNA

কাযাকিস্তানে দ্বিতীয় ইসলামি ব্যাংক আগামী বছর চালু করা হবে

23:58 - January 06, 2011
সংবাদ: 2060019
আন্তর্জাতিক বিভাগ: Amanah Raya নামক মালয়েশিয়ান এক কোম্পানী কাযাকিস্তানে ইসলামি ব্যাংক চালু করার সিদ্ধান্ত নিয়েছে। এরই ভিত্তিতে তারা ২০১১ সালের ৬ষ্ঠ মাসের মধ্যে অনুমোদন লাভ ও আগামী এক বছরের মধ্যে উক্ত ব্যাংক চালু করার প্রত্যয় ব্যক্ত করেছে।
Themalaysianinsider ওয়েব সাইটের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: Amanah Raya নামক মালয়েশিয়ান কোম্পানী উক্ত ইসলামি ব্যাংকের ৫৫ ভাগ শেয়ারের অধিকার হবে। অবশিষ্ট অংশের ৪৪ ভাগ কাযাকিস্তানের সরকারী ব্যাংকিং ডেভেলপমেন্ট বিভাগ এবং বাকি অংশ ‘ফাত্তাহ’ নামক এক কোম্পানীর মালিকানায় থাকবে।
তৈল উত্পাদনকারী দেশসমূহের অন্যতম দেশ কাযাকিস্তান। এদেশের মোট ১ কোটি ৩০ লাখ মুসলমানের জন্য এদেশে ইসলামি ব্যাংকিং সিসটেমের উন্নতি কল্পে এবং আরব ও মালয়েশীয় বিভিন্ন ব্যাংকে বিনিয়োগে সংকটে পড়ার পর এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
ইতিপূর্বে আবু ধাবী’র সাথে সম্পৃক্ত ‘আল হেলাল’ ইসলামি ব্যাংক ২০১০ সালে এদেশে প্রথম ইসলামি ব্যাংক হিসেবে স্বীয় কার্যক্রম শুরু করে।#724101
captcha