Post Bulletin এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ আলোচনা সভা সকাল নয়টা হতে বেলা ১টা নাগাদ রুচেস্টার শহরের মসজিদে আবু বাকর ও ‘সেন্ট জন’ গীর্জায় অনুষ্ঠিত হবে।
খ্রিষ্টান সমাজের প্রতিনিধি ক্যাথী ওয়ার্ন এবং রুচেস্টার ইসলামি সংঘের মুখপাত্র রাশেদ ফেরদৌস এ সভায় বক্তব্য রাখবেন। খ্রিষ্টান ও ইসলাম ধর্মের মাঝে পারস্পারিক পরিচিত লাভের উদ্দেশ্যে এ আলোচনা সভার আয়োজিত হচ্ছে বলে জানা গেছে।
এ সভার অপর উদ্দেশ্য হচ্ছে শান্তিপূর্ণ সমাজ গঠন, সমাজের প্রতিটি সদস্যের প্রতি সম্মান প্রদর্শন এবং পরস্পর সম্পর্কে পরিচিতি লাভ ইত্যাদি।#726100