IQNA

দক্ষিন আফ্রিকায় হযরত রোকাইয়া (সা. আ.) এর শাহাদত বার্ষিকী পালিত

23:43 - January 14, 2011
সংবাদ: 2064298
সাংস্কৃতিক বিভাগ: হযরত রোকাইয়া (সা. আ.) এর পবিত্র শাহাদত বার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠান গত ১০ই জানুয়ারী দক্ষিন আফ্রিকায় অনুষ্ঠিত হয়েছে।
ইসলামি সংস্কৃতি ও যোগাযোগ সংস্থার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: দক্ষিন আফ্রিকায় অবস্থিত ইসলামি প্রজাতন্ত্র ইরানের সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে হযরত রোকাইয়া (সা. আ.) এর পবিত্র শাহাদত বার্ষিকী উপলক্ষে বিশেষ শোক মজলিশ আয়োজিত হয়েছে। এতে পোর্টোরিয়ায় অবস্থিত ইমাম খোমেনী (রহ.) মাদ্রাসার ছাত্রবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, ইমাম খোমেনী (রহ.) মাদ্রাসার ছাত্ররা পবিত্র মহররম মাসে মাদ্রাসার বিভিন্ন স্থানে কালো কাপড় লাগিয়ে আযাদারী এবং মাতমদারী করে থাকে।#729443
captcha