IQNA

নিউ ইয়র্কের মসজিদ নির্মাণ বিষয়ক প্রকল্পের প্রধানের পরিবর্তন

22:32 - January 16, 2011
সংবাদ: 2065626
আন্তর্জাতিক বিভাগ: নিউ ইয়র্কে মসজিদ নির্মাণকারী পরিষদ গত শুক্রবার ১৪ই জানুয়ারী এ শহরের টুইন টাওয়ারের পাশে চাঞ্চল্যকর মসজিদ নির্মাণ প্রকল্পের জন্য নতুন একজন আর্কিটেক্টকে নিয়োগ দিয়েছে।
দৈনিক Hindustan Times এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ প্রকল্পের প্রধান হিসেবে আব্দুল্লাহ আযমী নামক এক ব্যক্তিকে নিয়োগ দেয়া হয়েছে। তিনি একজন মুসলিম মার্কিন নাগরিক এবং ওয়াশিংটন শহরেই তার জন্ম। তিনি যুক্তরাষ্ট্রের একজন মুসলিম নেতা হিসেবে বিগত ২০ বছর যাবত সক্রিয় আছেন বলে জানা গেছে।
তিনি ব্রুকলিনের প্রাট হতে আর্কিটেক্ট বিষয়ে পড়াশুনা শেষ করেছেন। এ পর্যন্ত তিনি বেশ কয়েকটি সামাজিক প্রকল্প বাস্তবায়ন করেছেন।
জনাব আযমী উক্ত পদে নিয়োগ লাভের পর জানিয়েছেন যে, নিউ ইয়র্ক ও সমগ্র যুক্তরাষ্ট্রের মুসলমানদের জন্য একটি পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সুযোগ।
এ প্রকল্পের সাবেক প্রধান ফায়সাল আব্দুর রউফ এ প্রকল্প বাস্তবায়নের জন্য যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে তার সফর অব্যাহত রাখবেন। যাতে বিভিন্ন সমাজের ধর্মীয় নেতাদের সাথে সাক্ষাত ও তাদের সাথে মতবিনিময় করতে পারেন।
উল্লেখ্য ১১ই সেপ্টেম্বরের হামলার শিকার টুইন টাওয়ারের পার্শ্ববর্তী একটি স্থানে নিউ ইয়র্ক বড় মসজিদ ও একটি ইসলামি সেন্টার নির্মাণের প্রস্তাবণা নিউ ইয়র্ক ও যুক্তরাষ্ট্রের অন্যান্য শহরের বাসিন্দাদের বিরোধিতার মুখোমুখি হয়েছে।#730785
captcha