নূন বার্তা সংস্থার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: চাইনিজ এক দম্পত্তি ইরাকের দক্ষিন অঞ্চলে অবস্থিত নাসিরিয়াহ শহরে কারবালায় সফররত ইমাম হুসাইন (আ.) এর চল্লিশা পালনের উদ্দেশ্যে রওনা হওয়া যায়েরদের মাঝে খাদ্য ও পানি বিতরন করছেন।
এছাড়া ইরাকে তত্পর চাইনিজ অন্যান্য কোম্পানীর কর্মচারীরাও ইমাম হুসাইন (আ.) এর যায়েরদেরকে বিভিন্ন সেবা প্রদান করছেন।
উল্লেখ্য, ইমাম হুসাইন (আ.) এর চল্লিশার আর মাত্র কয়েকদিন বাকি। সাইয়্যেদুশ শোহাদা’র চল্লিশা পালন করতে সমগ্র ইরাক হতে যায়েররা কারবালা অভিমূখে রওনা হয়। ইরাকের জনগণ ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশ হতে হুসাইন প্রেমীরা তাঁর চল্লিশার অনুষ্ঠানে যোগ দিতে কারবালা শহরে সমবেত হয়।#732792