Bayyinah.com ওয়েব সাইটের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ প্রশিক্ষণ কোর্সে তাফসীর ছাড়াও আরবী ভাষা শিক্ষা প্রদান করা হবে।
৩০ দিন ব্যাপী অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কোর্সটি পবিত্র কোরআনের বাণী’র প্রসার ঘটানো ও এর কোরআনের শিক্ষাকে উত্তমরূপে অনুধাবনের পদ্ধতিকে শিক্ষা দানের উদ্দেশ্যে আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, বাইয়্যেনাহ ইনস্টিটিউটটি যুক্তরাষ্ট্রের মুসলমানদের মাঝে আরবী ভাষা চর্চার প্রসার ঘটাতে এবং এদেশে বিভিন্ন শহরে আরবী ভাষা প্রশিক্ষণ দানের উদ্দেশ্যে চালু করা হয়েছে।#732758