IQNA

ফ্রান্সের স্ট্রসবার্গ শহরে দু’টি মসজিদ নির্মাণের অনুমোদন লাভ

23:40 - January 20, 2011
সংবাদ: 2067972
সাংস্কৃতিক বিষয়: ফ্রান্সের স্ট্রসবার্গ শহরে দু’টি মসজিদ নির্মাণের অনুমোদন দিয়েছে স্ট্রসবার্গ নগর পরিষদ।
Islam today ওয়েব সাইটের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: স্ট্রসবার্গ শহরের মেয়রের ধর্ম বিষয়ক উপদেষ্টা অলিভার ব্লিটস এ কথা ঘোষণা করে বলেন: এ দু’টি মসজিদ এ শহরের মুসলমানদের নামায আদায় সংক্রান্ত সমস্যা সমাধানের উদ্দেশ্যে –যারা মসজিদ না থাকার কারণে বিভিন্ন সড়ক ও অন্যান্য স্থানে নামায আদায় করত- নির্মিত হবে। যদিও ফ্রান্সের উগ্রতাবাদীরা এদেশে মসজিদ নির্মাণকে তাদের জন্য হুমকি স্বরূপ মনে করে।
একটি মসজিদ প্রায় ৬০০ থেকে ৮০০ জন মুসুল্লী ধারণ ক্ষমতা বিশিষ্ট হবে। এ মসজিদ ১০ হেক্টর জমির উপর প্রায় ২.২৪ মিলিয়ন ইউরো ব্যায়ে নির্মিত হবে এবং এতে মিনারও নির্মাণ করা হবে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
অপর মসজিদটি ৮ লক্ষ ৪৭ হাজার ইউরো ব্যায়ে ৪.৫ হেক্টর জমির উপর নির্মিত হবে।
স্ট্রসবার্গ শহরের মেয়র এ দু’টি মসজিদ নির্মাণের জন্য ৩ লাখ ইউরো আর্থিক সহযোগিতা প্রদান করবেন বলে জানা গেছে।#733437
captcha