IQNA

আফগানিস্তানে ফরাসী সৈন্যরা ইসলামের প্রতি আকৃষ্ট হচ্ছে

23:48 - January 22, 2011
সংবাদ: 2068832
রাজনৈতিক ও সামাজিক বিভাগ: ফরাসী পাদ্রী বানুইয়া জুলিন পোমরোল কর্তৃক প্রকাশিত এক প্রতিবেদনে আফগানিস্তানে অবস্থানরত ফরাসী সৈন্যদের ব্যাপারে গূরুত্বপূর্ণ একটি তথ্য প্রকাশিত হয়েছে। তিনি উল্লেখ করেছেন যে, ফরাসী সৈন্যরা আফগান মুসলমানদের পাশাপাশি অবস্থানের ফলে ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হচ্ছে।
ইসলামি প্রজাতন্ত্র আফগানিস্তান হতে প্রেরিত বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: ফরাসী বার্তা সংস্থা ইরকা’র বরাত দিয়ে জানা গেছে যে, জুলিন পোমরোল তার উক্ত প্রতিবেদনে লিখেছেন: আফগানিস্তানের ইসলামি স্বকীয়তা ফরাসী সৈন্যদের জন্য বিশেষ আধ্যাত্মিক পরিবেশের জন্ম দিয়েছে। তারা ইসলাম ধর্মকে বিশেষ সম্মানের চোখে দেখে।
এ পাদ্রীর উক্ত প্রতিবেদনের ভিত্তিতে ফরাসী সৈন্যদের আফগানিস্তানে বসবাসের ধরন এ বিষয়টি প্রমাণ করে যে, তারা আফগানিস্তানের ইসলামি শাসন ব্যবস্থার প্রতি সম্মান প্রদর্শন করে এবং ইসলামি আইন মেনে চলে।
এতদ্বসত্ত্বেও ফরাসী বাহিনীর কর্মকর্তার আফগানিস্তানে নিহত ৫২ জন ফরাসী সৈন্যের বিষয়কে ইস্যু করে ফরাসীদেরকে আফগানদের বিরুদ্ধে উস্কে দেয়ার পায়তারা করছে।#734471
captcha