IQNA

সৌদি আরবে ‘ইমাম হুসাইন (আ.) ও কোরআন’ শীর্ষক ফেস্টিভল অনুষ্ঠিত হবে

23:32 - January 25, 2011
সংবাদ: 2070239
সাংস্কৃতিক বিভাগ: ‘ইমাম হুসাইন (আ.) ও কোরআন’ শীর্ষক দ্বিতীয় ইলমি-সাংস্কৃতিক ফেস্টিভল সৌদি আরবের কাতিফ প্রদেশের ‘আল আওজাম’ শহরে অনুষ্ঠিত হবে।
মোযোন বার্তা সংস্থার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ ফেস্টিভলটি সৌদি আরবের আল আওজাম শহরের কোরআন প্রশিক্ষণ ইনস্টিটিউটের নারী বিষয়ক বিভাগের উদ্যোগে আগামীকাল বুধবার ও বৃহস্পতিবার (২৬ ও ২৭শে জানুয়ারী) দু’দিন ব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আল আওজাম শহরের কোরআন প্রশিক্ষণ ইনস্টিটিউটের নারী বিষয়ক বিভাগের পক্ষ হতে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে ঘোষণা করা হয়েছে যে, কারবালার খিমা (তাবু), হস্তশিল্প ও চিত্রাংকন প্রদর্শনীসহ অন্যান্য কর্মসূচী এ ফেস্টিভলে গ্রহণ করা হয়েছে।
এছাড়া ইমাম হুসাইন (আ.) ও সূরা ফাজর বিষয়ক বিশেষ অনুষ্ঠান এ ফেস্টিভলে আয়োজিত হবে।
এ বিজ্ঞপ্তিতে সকল বয়সের লোকদেরকে বিশেষ করে শিশু-কিশোরদেরকে এ ফেস্টিভলে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।#736234
captcha