ইসলামি সংস্কৃতি ও যোগাযোগ সংস্থার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ প্রকল্প বাস্তবায়নকারী পরিষদের অন্যতম সদস্য ও এ মসজিদের পেশ ইমাম জানিয়েছেন যে, মসজিদ নির্মাণের ক্ষেত্রে অর্থ সংগ্রহ করতে সমস্যার সৃষ্টি হবে না এবং সাধারণ মুসলমানদের সহযোগিতায় এ মসজিদ নির্মিত হবে।
এ প্রতিবেদনের ভিত্তিতে শুধুমাত্র এর অনুমোদন লাভের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হচ্ছে। কেননা মসজিদের নির্মাণের স্থানের পাশের এক বাসিন্দা মসজিদ নির্মাণের ব্যাপারে অভিযোগ দাখিল করেছে। মূলতঃ বর্তমান মসজিদের সংস্কার ও এর পাশে একটি নতুন কমপ্লেক্স নির্মাণ এ প্রকল্পের আওতাভূক্ত।
পুলা শহরে নির্মিত এ ইসলামি কেন্দ্রটি, প্রাচীন ইতালীয় যুগে নির্মিত ঐতিহাসিক থিয়েটার হল হতে মাত্র ৫০০ মিটার দূরত্বে অবস্থিত এবং এ মসজিদের উপরে যে মিনার নির্মাণ করা হবে তার উচ্চতা হবে ১৭.৫ মিটার।
উক্ত পেশ ইমামের মতে এ ইসলামি কেন্দ্র পুলা শহরের ৫ হাজার মুসলমানের প্রয়োজন মেটাতে সক্ষম হবে।#738325