IQNA

হেরাত হতে মাশহাদের উদ্দেশ্যে রওনা হয়েছে ইমাম রেজা (আ.) এর যেয়ারতকারীদের কাফেলা

22:14 - February 01, 2011
সংবাদ: 2074311
সাংস্কৃতিক বিভাগ: আসন্ন ২৮ শে সফর উপলক্ষে ইমাম রেজা (আ.) এর যায়েররা আফগানিস্তানের হেরাত প্রদেশ হতে পায়ে হেটে মাশহাদ অভিমূখে রওনা হয়েছে।
ইসলাম সংস্কৃতি ও যোগাযোগ সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: ২৮শে সফর ও ইমাম রেজা (আ.) এর শাহাদত উপলক্ষে আফগানিস্তানের হেরাত হতে যায়েরদের একটি দল মাশহাদ অভিমূখে রওনা হয়েছে।
এ কাফেলাটি গত রবিবার ৩০শে জানুয়ারী আফগানিস্তানের হেরাত অঞ্চল হতে মাশহাদের উদ্দেশ্যে পায়ে হেটে রওনা হয়েছে।
উল্লেখ্য, ঐ কাফেলাটিতে ৫০০ জন যায়ের (যেয়ারতকারী) অংশগ্রহণ করছেন।#739509
captcha