ভারত হতে প্রেরিত ইকনা সংবাদদাতার রিপোর্ট: একদিন ব্যাপী আয়োজিত এ সম্মেলনে ভারতের মহান কবি হিসেবে মীর আনিসের ব্যক্তিত্ব, উর্দুভাষী এ কবির লেখা বিভিন্ন মার্সিয়ার উপর পর্যালোচনা করা হয়।
ভুলকেম অঞ্চলে অবস্থিত ইমাম হাসান আসকারী (আ.) মসজিদের খতিব জনাব রেজওয়ান হায়দার এ সম্মেলনে বক্তৃতাকালে বলেন: মীর আনিস মার্সিয়া ও শোকগাথার জগতে বিশেষ অবদান রেখেছেন এবং এ শাস্ত্রের উত্তরণের জন্য তিনি বৃহৎ পদক্ষেপ গ্রহণ করেছেন।
জনাব রেজওয়ান হায়দার বলেন: মীর আনিসের লেখা কিছু কিছু মার্সিয়া ভারতের কিছু কিছু বিশ্ববিদ্যালয়ে একটি বিষয় হিসেবে পড়ানো হয়। যা এ শাস্ত্রে এ মহান কবির বিশেষ স্থানের বিষয়টিকে প্রমাণ করে।
এ সেমিনারের সভাপতি ইউসুফ আনসারী উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন।
উল্লেখ্য, ভারতের প্রখ্যাত শিয়া কবি মীর আনিস হিজরী সনের ১৩ শতাব্দিতে ভারতের লাখনৌ জেলায় মার্সিয়া শাস্ত্রকে সুউচ্চ স্থানে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি মার্সিয়া শাস্ত্রকে এমন উচু পর্যায়ে নিয়ে গেছেন যে, তার লেখা মার্সিয়াগুলো দৃষ্টান্তহীন।#740106