কোরআন বিষয়ক বার্তা সংস্থা মোযোনে’র বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: কাযেমাইনের কোরআন বিষয়ক ইনস্টিটিউট এক বিজ্ঞপ্তিতে ঘোষণা করেছে যে, এ ইনস্টিটিউট ১৪তম তাজবিদ ও তেলাওয়াত বিষয়ক প্রশিক্ষণ কোর্স এবং ৪র্থ ইরাকি ক্বারীদের তেলাওয়াত পদ্ধতির প্রশিক্ষণ কোর্সের আয়োজন করতে যাচ্ছে।
উক্ত বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে যে, যে সকল শিক্ষার্থীরা এ প্রশিক্ষণ কোর্স শেষে গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হবে তাদেরকে সনদপত্র প্রদান করা হবে।
উল্লেখ্য কাযেমাইন শহরের উক্ত কোরআন ইনস্টিটিউটটি সাইয়্যেদ হুসাইন আস সাইয়্যেদ ইসমাঈল আস সাদরের তত্ত্ববধানে পরিচালিত হচ্ছে।#742489