ইসলামি সংস্কৃতি ও যোগাযোগ সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ সাংস্কৃতিক সপ্তাহ আগামীকাল বুধবার (৯ই ফেব্রুয়ারী) খারতুমের ‘কাসরুশ শাবাবে ওয়াল আতফাল’-এ উদ্বোধন হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে যে সকল কর্মসূচী হাতে নেয়া হয়েছে তন্মধ্যে ইরানি সঙ্গিত দল কর্তৃক বিশেষ সঙ্গিত পরিবেশন ও সুদানের সাংস্কৃতিক মন্ত্রী বা তার প্রতিনিধির বক্তব্য উল্লেখযোগ্য।
এ অনুষ্ঠানে ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত, এদেশের বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় জনগণ অংশগ্রহণ করবেন।
চলচ্চিত্র সপ্তাহ, শিল্প বিষয়ক বিশেষ প্রশিক্ষণ কোর্সের আয়োজন, ইরানি চলচ্চিত্র বিষয়ক বিশেষ আলোচনা সভা ইত্যাদি কর্মসূচী এ সপ্তাহ উপলক্ষে হাতে নেয়া হয়েছে।#742182