মায়ান বার্তা সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: গতকাল সকালে ইসরাইলী জঙ্গি বিমান হতে এ হামলা চালানো হয়। এতে বেশ কয়েকজন ফিলিস্তিনী আহত হয়েছে যাদের মধ্যে কয়েকজন নারী ও শিশুও রয়েছে।
গাজার জরুরী চিকিত্সা সেবা বিষয়ক পরিষদের মুখপাত্র আদহাম আবু সালমিয়াহ এ সম্পর্কে বলেছেন: এ হামলায় ঔষধ ও চিকিত্সার বিভিন্ন সরঞ্জামের একটি গুদাম ঘরে অগ্নিসংযোগ ঘটে। এতে ঐ গুদাম ঘরে বিদ্যমান সকল সরঞ্জাম ও ঔষধপত্র পুড়ে ছাই হয়ে যায়।
জায়নবাদী ইসরাইলী সামরিক বাহিনী একটি বিজ্ঞপ্তিতে ঘোষণা করা হয়েছে যে, ফিলিস্তিনীদের কর্তৃক ছোড়া রকেট হামলার জবাবে এবং সন্ত্রাসীদের (!) যাতায়াতের জন্য ব্যবহৃত মাটির নীচের রাস্তাসমূহ ধ্বংস করতে এ হামলা চালানো হয়েছে।
উল্লেখ্য, গাজা উপত্যকা বিগত ৪ বছর ধরে জায়নবাদী ইসরাইল কর্তৃক পরিপূর্ণরূপে অবরুদ্ধ হয়েছে এবং এ অঞ্চলের অধিবাসীরা এ অবরুদ্ধ অবস্থায় বিভিন্ন সমস্যাবলীর সম্মুখীন হওয়া ছাড়াও প্রতিনিয়ত দখলদার ইহুদীবাদীদের হামলার শিকার হচ্ছে।#745294