সানা’র বরাত দিয়ে সিরিয়া হতে প্রেরিত ইকনা সংবাদদাতার রিপোর্ট: এ সাংস্কৃতিক ফেস্টিভল গতকাল স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় কুদস সংস্থার উদ্যোগে শুরু হয়।
ফিলিস্তিনী শিল্পকর্মীদের একটি দল কুদস শীর্ষক এ সাংস্কৃতিক ফেস্টিভলে উপস্থিত ছিলেন। তারা এ ফেস্টিভলে ফিলিস্তিনী জাতির উপর নির্যাতন ও তাদের অসহায়ত্বের বিভিন্ন চিত্র এবং স্বদেশে প্রত্যাবর্তনের জন্য এ জাতীর সংগ্রামের বিভিন্ন চিত্র উপস্থাপন করেন করেন।
এ প্রতিবেদনের ভিত্তিতে কুদস ফেস্টিভলে ৬০ জন শিল্পকর্মী উপস্থিত হয়ে বিভিন্ন কর্মসূচীতে অংশগ্রহণ করবেন।#747556