দৈনিক খালিজ টাইমসের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ মসজিদের ভবন ইসলামি নির্মাণ পদ্ধতিতে নির্মাণ করা হবে এবং এতে ৯০০ জন মুসুল্লি একত্রে নামায আদায় করতে পারবেন।
শারজা শহরের আওকাফ বিষয়ক সংস্থার কোষাধ্যক্ষ হাসান আব্দুর রহমান সায়াব জানিয়েছেন যে, এ মসজিদের নির্মাণ কাজ চলতি বছরের জুন-জুলাই মাস নাগাদ সমাপ্ত হবে।
ধারণা করা হচ্ছে এ মসজিদ নির্মাণের কাজ সম্পন্ন হতে ৬০ লক্ষ দিরহাম অর্থ ব্যয় হবে।
উল্লেখ্য, এ মসজিদটি ২৮১৮ স্কয়ার মিটার জমির উপর নির্মাণ করা হচ্ছে।#748816