IQNA

ভারতের বিভিন্ন স্থানে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আনন্দ-মাহফিলের আয়োজন

19:23 - February 18, 2011
সংবাদ: 2082793
সাংস্কৃতিক বিভাগ: হযরত মুহাম্মাদ মোস্তফা (স.) এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ আনন্দ-মাহফিল আগামী কাল ২০শে ফেব্রুয়ারী হতে ভারতের বিভিন্ন স্থানে শুরু হতে যাচ্ছে।
ভারত হতে প্রেরিত ইকনা সংবাদদাতার রিপোর্ট: লাখনৌ শহরের মুরসালে আযাম (স.) সংস্থা আগামী রবিবার মাগরিব ও এশার নামাযের পর হযরত মুহাম্মাদ (স.) এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে তাহসিন গঞ্জ শাহী মসজিদে বিশেষ আনন্দ মাহফিলের আয়োজন করেছে।
এ মাহফিল পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হবে। অতঃপর বক্তব্য রাখবেন সাইফ আব্বাস নাকাভী। এরপর ভারতের বিভিন্ন অঞ্চল হতে আগত কবিগণ মহানবী (স.) এর শানে কবিতা পরিবেশন করবেন।
এদিকে লাখনৌ শহরের শামশিরে হায়দারী ও খোদ্দামে হোসাইনী সংস্থাদ্বয়ও আগামী ২০শে ফেব্রুয়ারী প্রতিবছরের ন্যায় এ বছরও ‘রওজাতুল ফাতিমিয়্যিন’ অডিটোরিয়ামে বিশেষ আনন্দ অনুষ্ঠানের আয়োজন করেছে।
উল্লেখ্য, এ অনুষ্ঠান স্থানীয় সময় রাত ৮টায় শুরু হবে।
এ অনুষ্ঠানে হযরত মুহাম্মাদ (স.) এর অনুপম নৈতিক ব্যক্তিত্বের উপর আলোকপাত করে বক্তব্য রাখবেন জনাব মিসাম কাযেমী জারুলী। অতঃপর বিশিষ্ট কবিগণ হযরত মুহাম্মাদ (স.) এর শানে কবিতা পরিবেশন করবেন।#748763
captcha