ভার্জিনিয়া ইসলামি কেন্দ্রের ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ প্রতিযোগিতা মুসলমানদেরকে কোরআন তেলাওয়াত ও হেফজের প্রতি উত্সাহিত করার লক্ষ্যে বয়স ভিত্তিক দু’টি বিভাগে আয়োজিত হচ্ছে।
এ প্রতিযোগিতায় বড়দের বিভাগের প্রতিদ্বন্দিরা ৬টি বিভাগে; সূরা তাকাসুর হতে সূরা নাস অবধি, সূরা ইনশিরাহ হতে সূরা নাস অবধি, সূরা ফাজর হতে সূরা নাস অবধি, ৩০তম পারা, ২৯ ও ৩০তম পারা এবং ৫ পারা বিভাগে অংশগ্রহণ করবেন। শিশু-কিশোরদের বিভাগে অংশগ্রহণকারীরা সূরা ইখলাস হতে সূরা নাস অবধি এবং সূরা ফোরকান হতে সূরা নাস অবধি মোট দু’টি বিভাগে অংশগ্রহণ করবে।
উল্লেখ্য, আগামী ১৭ই মার্চ উক্ত কেন্দ্রে আয়োজিত একটি অনুষ্ঠানে বিজয়ী প্রতিযোগীদের নাম ঘোষণা করা হবে এবং তাদেরকে পুরস্কৃত করা হবে।#750268