Ic-el ওয়েব সাইটের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ ক্লাসসমূহ লন্ডন ইসলামি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এতে কোরআন প্রশিক্ষণ ছাড়া আহকাম, আকিদা-বিশ্বাস ও ইসলামি নৈতিকতা বিষয়ক শিক্ষা প্রদান করা হবে। এছাড়া বিশেষ আলোচনা সভারও আয়োজন করা হবে।
পবিত্র কোরআন প্রশিক্ষণ কোর্সটি মোট তিনটি বিভাগে অনুষ্ঠিত হবে এবং প্রতিটি বিভাগে ১২০ ঘন্টা ক্লাস অনুষ্ঠিত হবে।
এ ক্লাসসমূহ প্রতি সপ্তাহের শনিবার বিকাল ৫টা হতে ৭টা অবধি অনুষ্ঠিত হবে।
লন্ডন ইসলামি কেন্দ্রের জনসংযোগ বিভাগের তত্ত্বাবধানে আয়োজিত এ প্রশিক্ষণ কোর্স নারী ও পুরুষদের আলাদা আলাদা বিভাগে অনুষ্ঠিত হবে ।#752434