IQNA

অস্ট্রেলিয়ায় কোরআন প্রশিক্ষণ কোর্সের আয়োজন

23:50 - February 26, 2011
সংবাদ: 2086768
কোরআন বিষয়ক কার্যক্রম বিভাগ: অস্ট্রেলিয়ার ISRA সংস্থার উদ্যোগে পুরুষ শিক্ষার্থীদের জন্য বিশেষ কোরআন প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়েছে। যা বর্তমানে সিডনী শহরে অবস্থিত উক্ত সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে।
Isra ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: অস্ট্রেলিয়ায় বসবাসরত মুসলমানদেরকে পবিত্র কোরআন তেলাওয়াতের পদ্ধতি শিক্ষা দান ও কোরআন তেলাওয়াতের প্রতি তাদেরকে উৎসাহিত করার উদ্দেশ্যে এ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়েছে।
এ প্রশিক্ষণ কোর্সের ক্লাসসমূহ প্রতি সপ্তাহের রবিবার বিকাল ৫টা হতে রাত ৯:৩০ মিনিট অবধি অনুষ্ঠিত হচ্ছে। এতে শিক্ষার্থীরা তাজবীদ, কোরআন তেলাওয়াত পদ্ধতি ইত্যাদি বিষয়ে শিক্ষা লাভ করছে।
উল্লেখ্য, এ প্রশিক্ষণ কোর্সটি গত ২৩শে ফেব্রুয়ারী শুরু হয়েছে এবং ১২ সপ্তাহ নাগাদ অব্যাহত থাকবে।#753873
captcha