IQNA

ভারতের জামেয়াতুয যাহরা (সা. আ.) মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতার চল্লিশা অনুষ্ঠিত

23:09 - February 27, 2011
সংবাদ: 2087511
সাংস্কৃতিক বিভাগ: ভারতের প্রখ্যাত শিয়া আলেম ও এদেশের জামেয়াতুয যাহরা (সা. আ.) মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন সাইয়্যেদ হায়দার মাহদী’র চল্লিশার অনুষ্ঠান আজ ২৭শে ফেব্রুয়ারী ভারতের হুসাইন আবাদ অঞ্চলের মুহাম্মাদ আলী শাহ মরহুম ইমাম বাড়ীতে অনুষ্ঠিত হয়েছে।
ভারত হতে প্রেরিত ইকনা সংবাদদাতার রিপোর্ট: এ অনুষ্ঠান ভারতের ধর্মীয় ছাত্র, আলেম-ওলামা ও মুসলিম গবেষকদের উপস্থিতি পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে স্থানীয় সময় সকাল ৯টায় শুরু হয়।
লাখনৌ শহরের নাযিমিয়াহ বিশ্ববিদ্যালয়ের প্রধান হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন সাইয়্যেদ হামিদ এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
উল্লেখ্য, জামেয়াতুয যাহরা (সা. আ.) মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও ভারতে শীর্ষস্থানীয় এ আলেম গত ২৪শে জানুয়ারী হৃদক্রিয়া বন্ধ হয়ে ভারতের উত্তর প্রদেশ রাজ্যের লাখনৌ শহরে ইন্তেকাল করেন।#754181
captcha