Lebanonefiles এর বরাত দিয়ে লেবানন হতে প্রেরিত ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ ধর্মঘট আজ (১লা মার্চ) স্থানীয় সময় বিকেল ৫টায় অনুষ্ঠিত হয়েছে। ইয়েমেনের বিক্ষোভরত জনগণের প্রতি সমর্থন জ্ঞাপনের উদ্দেশ্যে বৈরুতে ‘বে’র হাসান অঞ্চলে অবস্থিত ইয়েমেন দূতাবাসের সামনে এ ধর্মঘট পালিত হয়।
এদিকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাসহ অপর একটি সংস্থা গতকাল ২৮শে ফেব্রুয়ারী বৈরুতে জাতিসংঘের কার্যালয়ের সম্মুখে বিভিন্ন ইসলামি দেশে গণ জাগরণ ও গণ বিপ্লবের প্রতি সমর্থন জ্ঞাপনের উদ্দেশ্যে সমাবেশ করেছে।
উল্লেখ্য, এ সমাবেশে অংশকারীগণ আরবি বিভিন্ন দেশে গণ জাগরণের প্রতি সমর্থন জ্ঞাপন করে লিবিয়া, বাহরাইন ও ইয়েমেনে জনগণ হত্যার নিন্দা জানায়।#756108