IQNA

পাকিস্তানের বিভিন্ন মসজিদ ও গ্রন্থাগারে কোরআন শরিফ ও অন্যান্য গ্রন্থ বিতরণ

23:58 - March 07, 2011
সংবাদ: 2092076
সাংস্কৃতিক বিভাগ: ইসলামি প্রজাতন্ত্র ইরানের পক্ষ হতে পাকিস্তানের খায়বার রাজ্যের পাখতুনখাহ অঞ্চলের ৩৫টি গ্রন্থাগারে উর্দু ও ইংরেজি ভাষায় লেখা ও অনুদিত ৩ সহস্রাধিক গ্রন্থ প্রদান করা হয়েছে। এছাড়া বিভিন্ন গ্রন্থাগার ও মসজিদে ৪ সহস্রাধিক কোরআন শরিফ প্রদান করা হয়েছে।
ইসলামি সংস্কৃতি ও যোগাযোগ সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এলাকাটি সুবিধা বঞ্চিত হওয়ায় এবং এ অঞ্চলের যুব সমাজের সাংস্কৃতিক উপকরণ সংগ্রহে অপারগতার কারণে গ্রন্থাগার সমৃদ্ধ করার বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে ছাত্রদের ধর্মীয় শিক্ষা লাভের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে। ফলশ্রুতিতে বিদআত ও কুসংস্কার হ্রাস পাবে।
উল্লেখ্য, এ সকল গ্রন্থাবলি পাকিস্তানে অবস্থিত ইসলামি প্রজাতন্ত্র ইরানের সাংস্কৃতিক কেন্দ্রের মাধ্যমে প্রদান করা হয়েছে।#758460
captcha