মালয়েশিয় বার্তা সংস্থা Bernama এর বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: সালাঙ্গুর প্রদেশের গভর্নর আব্দুল খালেদ ইব্রাহিম গতকাল ৭ই মার্চ একটি হেফজে কোরআন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য প্রকাশ করে বলেন: এ পরিকল্পনা সালাঙ্গুর প্রদেশের ইসলাম বিষয়ক পরিষদ ও এ প্রদেশের হেফজে কোরআন পরিষদ কর্তৃক গৃহীত হয়েছে এবং এ দু’টি পরিষদের সহযোগিতায় বাস্তবায়িত হবে।
তিনি বলেন: এ পরিকল্পনা বাস্তবায়িত হলে আগামী ২০২০ সাল নাগাদ ৫০০ জন হাফেজ তৈরী করা সম্ভব হবে।
তিনি বলেন: এ পরিকল্পনার ভিত্তিতে আগামী ২০১৫ সাল নাগাদ পেশাদার ব্যবস্থাপনা বিভাগ হেফজ বিষয়ক সংস্থাসমূহের কার্যক্রমের উপর দৃষ্টি রাখবে।#759960