IQNA

জর্ডানে পেশ ইমামগণের বিশেষ সম্মলেন অনুষ্ঠিত

23:17 - March 09, 2011
সংবাদ: 2093422
রাজনৈতিক ও সামাজিক বিভাগ: জর্ডানের কারাক প্রদেশের পেশ ইমাম, মোয়াজ্জিন ও খতীবগণের বিশেষ সম্মেলন গতকাল (৮ই মার্চ) কারাক শহরের ‘আমির হাসান’ সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।
দৈনিক আর রা’য়-এর বরাত দিয়ে জর্ডান হতে প্রেরিত ইকনা সংবাদদাতার রিপোর্ট: জর্ডানের আওকাফ ও ধর্ম মন্ত্রী এ সম্মেলনে বক্তব্য রাখেন।
জনাব আব্দুর রাহিম আল আকুর বলেন: মসজিদ; সামাজিক সন্ধি ও নিরাপত্তা স্বরূপ এবং পেশ ইমাম ও খতিবগণ উত্তম নসিহতের মাধ্যমে জনগণকে মহান আল্লাহর প্রতি আহ্বান জানায় ও উত্তম নৈতিকতার প্রতি উৎসাহিত করে এবং তারা সমাজের নিরাপত্তা নিশ্চিত করে।
এ প্রতিবেদনের ভিত্তিতে জর্ডানের আওকাফ মন্ত্রী এ সম্মেলন শেষে উপস্থিত পেশ ইমাম, খতিব, মোয়াজ্জিন ও মুবাল্লিগগণের বিভিন্ন দাবী শোনার পর সেগুলো জর্ডানের প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছানোর প্রতিশ্রুতি দেন।#760804
captcha