দৈনিক Dawn এর বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: পাকিস্তানের জনগণ এদেশের ইসলামাবাদ, রাওয়ালপিণ্ডি, মুজাফ্ফর আবাদসহ অন্যান্য শহরের বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে বিভিন্ন শ্লোগানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা প্রদেশে পবিত্র কোরআনের প্রতি অবমাননার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। এ সময় তারা পশ্চিমা বিশ্বে বিভিন্ন ধর্মের পবিত্র নিদর্শনের প্রতি অবমাননা রোধে নতুন আইন প্রণয়নের দাবী জানায়।
গত শুক্রবারের মিছিলসমূহে বিভিন্ন মুসলিম মাযহাবের অনুসারীরা অংশগ্রহণ করে। এ সময় তারা ফ্লোরিডা প্রদেশের মার্কিন পাদ্রী টেরী জোনসের বিরুদ্ধে ও মার্কিন সরকারের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগন দেয়। এছাড়া এ সকল বিক্ষোভ মিছিলে যুক্তরাষ্ট্রের পতাকা ও টেরী জোনসের কুশপুত্তলিকা দাহ করা হয়।
এ বিক্ষোভসমূহে বক্তাগণ ইসলাম বিরোধী বিভিন্ন ষড়যন্ত্রের প্রতি ইশারা করে মার্কিন সরকারের ইসলামি নিদর্শনসমূহের অবমাননার বিষয়ের প্রতি গুরুত্ব না দেয়ার নিন্দা জানান।#766196