ভারত হতে প্রেরিত ইকনা সংবাদদাতার রিপোর্ট: বাহরাইন, ইয়েমেন ও লিবিয়ার সরকার বিরোধী গণ আন্দোলনের প্রতি সমর্থন জানাতে গত রবিবার ৩রা এপ্রিল ভারতের হাজার হাজার মুসলমান, আলেম-ওলামা ও চিন্তাবিদগণ উক্ত মিছিলে অংশগ্রহণ করেছে। মিছিলটি সায়াদাত আলী খানে’র মাজার হতে শুরু হয়ে শাহে নাজাফ ইমামবাড়ীতে এসে সমাপ্ত হয়।
মিছিল শেষে সমাবেশ পবিত্র কোরআন তেলাওয়াতের শুরু হয়। অতঃপর অল ইন্ডিয়া মুসলিম কমিটি’র সভাপতি বক্তব্য রাখেন।
তিনি মুসলমানদেরকে সাহায্য করার প্রতি গুরুত্বারোপ করে বলেন: যদি সকল মুসলমান পরস্পরের সাথে ঐক্যবদ্ধ হয়, তবে কোন দলই তাদের উপর অত্যাচার ও বাড়াবাড়ি করতে পারবে না।
এসলাহ পত্রিকার প্রধান সাইয়্যেদ মুহাম্মাদ জাবের উক্ত অনুষ্ঠানে বক্তৃতাকালে বলেন: যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অনিষ্ট হতে পরিত্রাণ পেতে ও স্বাধীনতা লাভ করতে মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়া উচিত।
এ অনুষ্ঠানে লাখনৌ শহরের প্রসিদ্ধ সুন্নি মসজিদের খতিব ফজলুর রহমান বক্তব্য রাখেন। তিনি বলেন: বিশ্বের মুসলমানদের উচিত যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার মাধ্যমে প্রতিরোধ গড়ে তোলা। কেননা যুক্তরাষ্ট্র হচ্ছে শয়তান, যেভাবে ফেরাউন ছিল শয়তান; যে ধ্বংস হয়ে গেছে। যুক্তরাষ্ট্র ও তার দোসররাও ফেরাউনের ন্যায় ধ্বংস ও নিশ্চিহ্ন হয়ে যাবে।
ভারতের উলামা পরিষদের সভাপতি ও লাখনৌ শহরের খতিব হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ কালবে জাওয়াদ নাকাভীও এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। তিনি বলেন: এটা হল মহান আল্লার প্রতিশ্রুতি যে, অত্যাচারীরা কখনই বিজয়ী হবে না, যদিও তারা বিভিন্ন অস্ত্রশস্ত্রে সজ্জিত হয় এবং নির্যাতিত সংখ্যা অতি নগন্যও হয়।#768249