IQNA

ইসরাইল কর্তৃক ত্রাণবাহী নৌবহরে হামলার প্রামান্য চলচ্চিত্র জর্ডানে নির্মিত হয়েছে

22:38 - April 13, 2011
সংবাদ: 2105542
আন্তর্জাতিক বিভাগ: জায়নবাদী ইসরাইল কর্তৃক গাজা অভিমুখী ত্রাণবাহী নৌবহরে হামলার উপর একটি প্রামান্য চলচ্চিত্র নির্মাণ করেছে জর্ডান।
জর্ডানের দৈনিক আদ-দস্তুরের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ চলচ্চিত্রটিতে উক্ত নৌবহরের রওনা হওয়ার দিন হতে এর উপর ইসরাইলী হামলার সকল ভিডিও স্থান পেয়েছে।
জর্ডানের ‘জীবনের স্পন্দন’ পরিষদ উক্ত প্রামান্য চলচ্চিত্রটি নির্মাণ করেছে এবং দ্বিতীয় নৌবহর প্রেরণের সাথে সাথে এর মোড়ক উন্মোচন করা হবে।
এ প্রামান্য চলচ্চিত্রের পরিচালক জনাব আমিদ আব্দুল হাফিজ ও প্রযোজক খাজার আল মাশায়েখ গাজা অভিমূখী ত্রাণবাহী নৌবহরের সাথে ছিলেন এবং এ নৌবহরের উপর ইসরাইলী হামলার সকল চিত্র তারা ধারণ করেন। কিন্তু জায়নবাদী ইসরাইলী নৌ বাহিনী কর্তৃক গ্রেপ্তার হওয়ার পর তাদের রেকর্ডকৃত ক্যাসেট এবং ক্যামের বাজেয়াপ্ত করা হয়।
এ প্রামান্য চলচ্চিত্রটির মোড়ক জর্ডানে ত্রাণবাহী দ্বিতীয় নৌবহর রওনা হওয়ার অনুষ্ঠান শুরু হওয়ার সাথে সাথে উন্মোচন করা হবে। উক্ত অনুষ্ঠানে জর্ডান, ফিলিস্তিন ও লেবাননের শিল্পীরা উপস্থিত থাকবেন।#772938
captcha