IQNA

যুক্তরাষ্ট্রে আরকান্‌স প্রদেশে হেফজে কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে

8:43 - April 18, 2011
সংবাদ: 2107434
আন্তর্জাতিক বিভাগ: ৫ম হেফজে কোরআন প্রতিযোগিতা আগামী ৩০শে এপ্রিল যুক্তরাষ্ট্রের আরকান্‌স প্রদেশের লিটল রক শহরে অবস্থিত হুদা ইসলামিক একাডেমীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
The Huda Academy ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: শিশু-কিশোর ও নতুন প্রজন্মকে পবিত্র কোরআন তেলাওয়াত ও এর উপর চিন্তা করার প্রতি উদ্বুদ্ধ করার নিমিত্তে হুদা ইসলামিক একাডেমী’র কর্মকর্তাদের পক্ষ হতে এ প্রতিযোগিতা আয়োজিত হয়েছে।
প্রতিযোগীরা যে সকল বিভাগে প্রতিদ্বন্দিতা করবে সেগুলো হচ্ছে : প্রতিযোগীরা ১ম বিভাগে সূরা ফিল হতে সূরা নাস অবধি, দ্বিতীয় বিভাগে সূরা যিলযাল হতে সূরা নাস অবধি, তৃতীয় বিভাগে সূরা দ্বোহা হতে সূরা নাস অবধি, চতুর্থ বিভাগে সূরা গাশিয়াহ হতে সূরা নাস অবধি, ৫ম বিভাগে সূরা মুতাফ্ফিফীন হতে সূরা নাস অবধি মুখস্ত করবে।
এছাড়া চতুর্থ শ্রেণী হতে পঞ্চম শ্রেনীর ছাত্র-ছাত্রীরা যে কয়টি বিভাগে অংশগ্রহণের সুযোগ পাবে সেগুলো হচ্ছে : সূরা ইয়াসিন ও ৩০তম পারা, সূরা মুলক, সূরা নূহ এবং ৩০তম পারা অথবা পবিত্র কোরআনের যে কোন এক পারা মুখস্ত করবে।
উল্লেখ্য প্রতিযোগিতা শেষ বিজয়ী প্রতিযোগীদেরকে বিশেষ পুরস্কার দেয়া হবে।#775652
captcha