IQNA

লন্ডনে হযরত ফাতেমা যাহরা (সা. আ.) এর শাহাদত বার্ষিকী পালিত হবে

23:22 - April 19, 2011
সংবাদ: 2108679
সাংস্কৃতিক বিভাগ: নারীকূলের শিরোমনি হযরত ফাতেমা যাহরা (সা. আ.) এর শাহাদত বার্ষিকী উপলক্ষে লন্ডনে অবস্থিত ব্রিটিশ ইসলামি কেন্দ্রে আগামী ৫ই মে হতে বিশেষ শোক মজলিশ আয়োজিত হবে।
Ic-el ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ শোক মজলিশ ব্রিটিশ ইসলামি কেন্দ্রের কর্মকর্তাদের উদ্যোগে আহলে বাহত (আ.) এর ভক্ত ও অনুসারীদের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে।
হযরত ফাতেমা যাহরা (সা. আ.) এর শাহাদত বার্ষিকী উপলক্ষে ৫ রজনী ব্যাপী উক্ত শোক মজলিশ আয়োজিত হচ্ছে। এ শোক অনুষ্ঠানসমূহে হযরত ফাতেমা যাহরা (সা. আ.) এর জীবনী ও ব্যক্তিত্বের উপর আলোকপাত করে বক্তব্য রাখবেন হুজ্জাতুল ইসলাম মুহাম্মাদ সাঈদ বাহমান পুর।
উক্ত শোক মজলিশসমূহ প্রতিদিন মাগরিব ও এশার নামাযের পর স্থানীয় সময় রাত ৯টায় ব্রটিশ ইসলামি কেন্দ্রের কার্যালয়ে অনুষ্ঠিত হবে।#776134
captcha