IQNA

অস্ট্রেলিয়ার মেল্টন শহরে ইসলামি স্কুল প্রতিষ্ঠার জন্য আবেদন পত্র দাখিল

23:23 - April 28, 2011
সংবাদ: 2113751
সাংস্কৃতিক বিভাগ: অস্ট্রেলিয়ার Iqra Grammar কলেজ একটি বেসরকারী ইসলামি স্কুল নির্মাণ অনুমোদনের আবেদন পত্র মেল্টন নগর পরিষদের নিকট হস্তান্তর করেছে।
Meltonweekly ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: Iqra Grammar কলেজের অর্থ বিভাগের প্রধান ইমাম বুকশ এ সম্পর্কে বলেছেন: মেল্টন অঞ্চলে উল্লেখযোগ্য সংখ্যক মুসলমান বসবাস করে। আর তাই এ অঞ্চলে একটি ইসলামি স্কুল নির্মাণের প্রয়োজন তীব্রভাবে অনুভূত হচ্ছে।
তিনি বলেন: ৮০ জন ছাত্র-ছাত্রী জন্য একটি স্কুল নির্মাণের অনুমোদনের আবেদন করা হয়েছে। আগামীতে এর ছাত্র-ছাত্রীর সংখ্যা ১০০০ –এ উন্নীত হবে বলে ধারণা করা হচ্ছে।
বর্তমানে অস্ট্রেলিয়ার বিভিন্ন অঞ্চলে ৩৫টি ইসলামি স্কুল রয়েছে -এ কথা উল্লেখ করে তিনি বলেন: এ স্কুলে যে কোন ধর্ম, মাযহাব, সংস্কৃতি, ও বর্ণের ছাত্র ও ছাত্রী ভর্তি হতে পারবে।#781293
captcha